স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং সমাজে ভুয়া তথ্যের অপপ্রচার রোধে একটি যুগোপযোগী সাইবার আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নতুন এই আইনে যেন সাংবাদিকতার স্বাধীনতা কিংবা নাগরিকদের মতপ্রকাশের মৌলিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি সরকার বিশেষভাবে মাথায় রাখছে। আইনের যেন কোনো অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে এর খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই।

আপনার মতামত দিন