হোম / আইন-আদালত / গ্রামীণ কল্যাণকে এনবিআরের ৬৬৬ কোটি টাকা কর পর...
আইন-আদালত

গ্রামীণ কল্যাণকে এনবিআরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩৯ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন অর্থবছরের কর দাবিকে চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে আদালত এই রায় দেন।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে গত বছরের জুলাই অভ্যুত্থানের পর পূর্ববর্তী একটি বেঞ্চ রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠালে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে। আজকের এই রায়ের ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায় করতে এনবিআরের আর কোনো আইনি বাধা রইল না।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+