হোম / জাতীয় / গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতু...
জাতীয়

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১২০০

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ন
৩৫ বার পঠিত
ফন্ট:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। এই দীর্ঘ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+