হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী জানান, ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ টিকা ইতিমধ্যেই ইউনিসেফের মাধ্যমে দেশে পৌঁছেছে এবং বাকি টিকা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে এসে পৌঁছাবে। এর আগে প্রথম দফায় মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং মপ-আপ কার্যক্রমে নতুন করে আরও ১৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এছাড়া চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে প্রান্তিক ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত দিন