হোম / বিশ্ব / ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামল...
বিশ্ব

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, আহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৬ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরের একটি জনবহুল শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরের একটি জনবহুল শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, দিনের আলোতে যখন রাস্তায় লোকজনের উপচেপড়া ভিড় ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি দোকান ও যানবাহন পুরোপুরি পুড়ে গেছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে। ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে জোরজবরদস্তির কৌশল হিসেবে অভিহিত করেছেন। চলতি সপ্তাহে ইউক্রেনের সুমি ও ঝাপোরিজিয়ার শপিং মলগুলোতেও রুশ হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের পাল্টা হামলার দাবি করেছে। দেশটির সোচি রিসোর্ট শহরে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুটি শিশুসহ ২৮ জন এবং বেলগোরোদ ও রুশ-নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়ায় আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামানোর লক্ষে মার্কিন প্রেসিডেন্টের দূতরা মস্কো ও কিয়েভে বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শান্তি আসেনি।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+