হোম / জাতীয় / আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ ন...
জাতীয়

আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন: বাড়বে না সময়

ডেস্ক রিপোর্ট
১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩১ পূর্বাহ্ন
৪০ বার পঠিত
ফন্ট:
আগামী ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

আগামী ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের আর কোনো মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হজযাত্রী, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরপর চূড়ান্ত কোটা ও সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান এবং প্রয়োজনীয় হজ প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে। হজের নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+