হোম / জাতীয় / ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান...
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৩ পূর্বাহ্ন
১০৩ বার পঠিত
ফন্ট:
ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'তরুণরা চাইলে যে দেশকে পরিবর্তন করতে পারে, তা ২০২৪ সালের অভ্যুত্থানেই আমরা দেখেছি। পরিচ্ছন্নতা অভিযানেও তারা সমান আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবে।'

তিনি আরও জানান, সারা দেশের হাই স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বড় তরুণ সমাজ দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ তাদের আটকে রাখতে পারবে না। দেশ গড়ার এই দায়িত্ব এখন তরুণদেরই নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে শতভাগ সফল না হওয়া গেলেও অন্তত ৮০ শতাংশ সফলতা অর্জন সম্ভব। এডিস মশার প্রজননস্থল রোধে ভাঙাচোরা কাগজপত্র ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে যোগদানের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+