হোম / জাতীয় / ৫ আগস্টে কোনো বিশৃঙ্খলা করার ক্ষমতা নিষিদ্ধ ল...
জাতীয়

৫ আগস্টে কোনো বিশৃঙ্খলা করার ক্ষমতা নিষিদ্ধ লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
০৩ আগস্ট, ২০২৬ | ০২:২৬ পূর্বাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
আগামী ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আগামী ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি দেশে যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।  

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।  

সম্প্রতি রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুর-মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার মধ্যে একটি বোমাসদৃশ জিনিস পাওয়া যায়। আমাদের দুজন আনসার সদস্য তা দেখে পুলিশকে জানান।

পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে নিরাপদে বিস্ফোরণ ঘটায়।”  

এসব ঘটনায় শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো একটি স্বার্থান্বেষী মহল হয়তো দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়েছে। বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছি এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।”

এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে মন্ত্রী জানান, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। ঠিক কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য ও সার্টিফাইড কপি সংগ্রহের জন্য একটি শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠানকে (ল' ফার্ম) দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেনজীরের কাছে অন্য একাধিক দেশের পাসপোর্ট রয়েছে বলেও সরকারের কাছে ধারণা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।  

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+