হোম / শিক্ষা / একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ রাত ৮টা...
শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ রাত ৮টায় শেষ, ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৭ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এই সময়ের মধ্যে নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছে।

আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফলাফল ইতোমধ্যে ভর্তি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা পূর্বে আবেদন করেননি তারা নতুন করে আবেদন করতে পারবেন, আর যারা ইতোমধ্যে আবেদন করেছেন তারা তাদের পছন্দক্রম বা আবেদন পরিমার্জন করতে পারবেন।

গত ২সেপ্টেম্বর শুরু হওয়া এই অনলাইন আবেদনে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০টাকা। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে।

ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপসমূহ:

প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।

ভর্তি নিশ্চিতকরণ: ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

মাইগ্রেশনের ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

ভর্তি কার্যক্রম: ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর থেকে।

নীতিমালা অনুযায়ী, চলতি বছর বা তার আগের দুই বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়া বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সমতা নির্ধারণ করে আবেদন করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে যে, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) বা শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না এবং অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল করা হতে পারে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+