হোম / জাতীয় / আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবর...
জাতীয়

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে

Shahin Farrokh
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৪৮ পূর্বাহ্ন
৪২ বার পঠিত
ফন্ট:
আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সচল হওয়া ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে।

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সচল হওয়া ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি সফলভাবে পুনরায় চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি নির্ধারিত সময়ের আগেই রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে পুনরায় চালু করা হয়। এরপর সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সফল সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ পুনরুদ্ধার হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা কেন্দ্রের একটি ইউনিটের বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে, যা দেশের চলমান লোডশেডিং পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছিল। এর আগে আগস্টের মাঝামাঝি সময় থেকে রেলপথে যানজট ও অতিবৃষ্টির কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় কেন্দ্রটি কিছুদিন পূর্ণ সক্ষমতায় চলতে পারেনি।

উল্লেখ্য, ১৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতের অন্যতম বড় আমদানির উৎস। ত্রুটি সারিয়ে ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশের বর্তমান লোডশেডিং পরিস্থিতি অনেকাংশে স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

S
Shahin Farrokh

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+