হোম / জাতীয় / আগামী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো দ...
জাতীয়

আগামী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৫১ পূর্বাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও দলীয় প্রতীকবিহীন হবে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও দলীয় প্রতীকবিহীন হবে। এই ব্যবস্থাকে শতভাগ কার্যকর করতে যোগ্য, সৎ এবং দক্ষ ব্যক্তিদেরই স্থানীয় সরকারে দেখতে চায় বর্তমান সরকার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নানামুখী সমস্যায় রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের সবাই জনগণের কাছে বারবার দুঃখ প্রকাশ করেছেন। বর্তমান সরকার গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সংকটগুলো এমনভাবে স্থায়ী সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে দেশের কাউকে অন্য কারও মুখাপেক্ষী হতে না হয়।

সরকারের ছয় মাসের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই স্বল্প সময়ে সরকার মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে, তা জনগণই মূল্যায়ন করবে। সরকার ৩১ দফা ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিল এবং প্রতিশ্রুত দফাগুলোর প্রায় প্রতিটিই বর্তমান সরকার বাস্তবায়ন বা স্পর্শ করতে পেরেছে। মাত্র ছয় মাস কোনো দীর্ঘ সময় নয়, যা দিয়ে একটি সরকারের সামগ্রিক সাফল্য মূল্যায়ন করা যায়।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+