সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬১ জন রোগী। রোববার (১৩সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ রোধে দেশের সব এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন।

আপনার মতামত দিন