হোম / বিশ্ব / ইউক্রেনে ড্রোন হামলা: অল্পের জন্য বেঁচে গেলেন...
বিশ্ব

ইউক্রেনে ড্রোন হামলা: অল্পের জন্য বেঁচে গেলেন বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৩৭ পূর্বাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের পোল্যান্ড সীমান্তবর্তী পোল্যান্ড সংলগ্ন ইয়াহোদিন এলাকায় একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের পোল্যান্ড সীমান্তবর্তী পোল্যান্ড সংলগ্ন ইয়াহোদিন এলাকায় একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার কিছুক্ষণ আগে একই রেলপথ ব্যবহার করে কিয়েভ থেকে ফিরছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর তারা একটি বিশেষ ট্রেনে যাতায়াত করেছিলেন, যা নিরাপদে এলাকা ত্যাগ করে। তবে এর পরপরই রুশ ড্রোন হামলায় অন্য একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা জানিয়েছে, রুশ হামলার আশঙ্কায় কূটনৈতিক ট্রেনটির সময়সূচি পরিবর্তন করা হয়েছিল, যার ফলে এটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে, হামলার শিকার ট্রেনটির যাত্রীদের মাত্র ১৫ মিনিট আগেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ওই সময় ইয়াহোদিন স্টেশনে উপস্থিত সিআইএ-র সাবেক প্রধান ডেভিড পেট্রাউসও অক্ষত রয়েছেন।

রুশ কর্তৃপক্ষ পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলা চালানোর কথা স্বীকার করলেও, ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা—কূটনৈতিক ট্রেনটিই ছিল এই হামলার মূল লক্ষ্য। ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+