হোম / জাতীয় / লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলা টিকা নিয়েছে প্...
জাতীয়

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলা টিকা নিয়েছে প্রায় দুই কোটি শিশু

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৪৭ পূর্বাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু টিকা গ্রহণ করেছে।

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০শতাংশ বেশি শিশু টিকা গ্রহণ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০জন শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে।

গত মার্চ মাসের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ এপ্রিল প্রথম দফায় ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। এরপর ১২ এপ্রিল থেকে চারটি সিটি কর্পোরেশন এবং সর্বশেষ ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এই কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও জনসচেতনতা ও সরকারের নানা উদ্যোগের ফলে তা ছাড়িয়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। বিভাগওয়ারি তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ প্রায় ৪৯ লাখ ১৯ হাজার এবং চট্টগ্রাম বিভাগে প্রায় ৪৮ লাখ ৪১ হাজার শিশু টিকা নিয়েছে। এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আরও ব্যাপক পরিসরে বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+