হোম / বিশ্ব / ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ...
বিশ্ব

ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১০ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের নিচ থেকে নিখোঁজ ১৭ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের নিচ থেকে নিখোঁজ ১৭ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের পরিচালিত 'শহীদদের মরদেহ উদ্ধার' প্রকল্পের দ্বিতীয় ধাপে এই উদ্ধার অভিযান চালানো হয়।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ জুলাই শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে বের করা। দ্বিতীয় ধাপে উত্তর গাজার গাজা সিটি এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অনুসন্ধান চালানো হচ্ছে।

সিভিল ডিফেন্স জানায়, গাজা সিটির জেইতুন ও ইয়ারমুক এলাকায় দুটি পরিবারের ধ্বংস হওয়া বাড়ি থেকে ১৬ জনের মরদেহ এবং নুসেইরাত শিবির থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দলগুলোর কাছে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় কার্যক্রম ধীরগতিতে চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে বাধা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

এর আগে প্রথম ধাপে ৫৪টি ধ্বংসস্তূপ থেকে ৩৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১৪৭টি স্থাপনায় ৮০০ ঘণ্টা কাজ করার পরিকল্পনা রয়েছে, যার নিচে এখনও প্রায় ১,০৭২টি লাশ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+