হোম / জাতীয় / সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভাইয়ের নাম...
জাতীয়

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভাইয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৪ পূর্বাহ্ন
৩৪ বার পঠিত
ফন্ট:
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভাই এবিএম শাহারিয়ারের নামে লিখে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ভাই এবিএম শাহারিয়ারের নামে লিখে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে দুই ভাইয়ের সম্পদের মধ্যে সরাসরি যোগসূত্র এবং অপরাধলব্ধ আয়ের উৎস গোপনের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, হারুনের ছোট ভাই ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহারিয়ারের নামে ১৮ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে সাভার, রূপগঞ্জ, গুলশান ও কিশোরগঞ্জে রয়েছে ৭ কোটি ৮১ লাখ টাকার বেশি স্থাবর সম্পত্তি এবং রিসোর্টে বড় অঙ্কের বিনিয়োগ। অথচ ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয় মাত্র ৪৮ লাখ ৯০ হাজার ১৩০ টাকা। ফলে তার প্রায় ১৮ কোটি ২৮ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত করেছে দুদক।

তদন্তে আরও প্রকাশ পায়, ২০১৬ সালের ২২ আগস্ট কিশোরগঞ্জের মিঠামইন সাবরেজিস্ট্রি অফিসে হেবা দলিলের মাধ্যমে ভাই হারুনের কাছ থেকে ১ হাজার ৮৫০ শতাংশ জমি নেন শাহারিয়ার। ক্ষমতার অপব্যবহার করে অর্জিত ওই সম্পত্তি ভাইয়ের নামে হস্তান্তরের মাধ্যমে সম্পদের প্রকৃত উৎস গোপন করার অপচেষ্টা চালানো হয়।

এই ঘটনায় হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চার্জশিট দাখিল করা হয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনে সহায়তা ও হস্তান্তরের অভিযোগে তার ভাই শাহারিয়ারের বিরুদ্ধেও দণ্ডবিধির ১০৯ ধারাসহ সংশ্লিষ্ট আইনে অভিযোগ আনা হয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+