হোম / আইন-আদালত / ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের...
আইন-আদালত

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:১১ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বর্তমানে এই সাত আসামিই পলাতক রয়েছেন।

এর আগে গত ১৭আগস্ট উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। গত বছরের ১৮ডিসেম্বর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর চলতি বছরের ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৯জন সাক্ষী সাক্ষ্য দেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আসামিরা গত জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে উসকানিমূলক বক্তব্য, সহিংসতার পরিকল্পনা ও সশস্ত্র হামলা পরিচালনায় নির্দেশ দিয়েছিলেন, যার ফলে দেশজুড়ে ব্যাপক হত্যা ও সহিংসতার ঘটনা ঘটে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+