হোম / রাজনীতি / চোখে ব্যান্ডেজ বেঁধে এনসিপি নেতা নাসীরুদ্দীনে...
রাজনীতি

চোখে ব্যান্ডেজ বেঁধে এনসিপি নেতা নাসীরুদ্দীনের অভিনব প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
০৩ আগস্ট, ২০২৬ | ০৬:১৭ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় তাঁর চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে

হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় তাঁর চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় তাঁকে এভাবে বক্তব্য দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করার পরপরই তিনি কিছুক্ষণের জন্য মঞ্চের পর্দার আড়ালে যান। প্রায় এক মিনিট পর তিনি চোখে সাদা ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেওয়ার স্থানে ফিরে আসেন।

হবিগঞ্জে কর্মসূচি চলাকালে হামলা ও শিক্ষার্থী আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁর এই প্রতীকী প্রতিবাদ।

বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখানে ব্যানারে লেখা আছে—‘আলিফের চোখ ফিরিয়ে দিন’। আপনারা কি সত্যি তাঁর চোখ ফিরিয়ে দিতে পারবেন? কোথা থেকে দেবেন, যাঁদের চোখ থাকার কথা তাঁদের নিজেদেরই তো চোখ নেই! চোখ থাকলে কি আলিফের সেই কান্না দেখতে পেত না? তাঁর চিকিৎসার ব্যবস্থা করত না?”

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার শিকার হন এইচএসসি শিক্ষার্থী ও ছাত্রশক্তি নেতা আলিফ। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+