হোম / জাতীয় / নভেম্বরের মাঝামাঝিতে শুরু হচ্ছে স্থানীয় সরকার...
জাতীয়

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৪২ পূর্বাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।  

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা পরবর্তীতে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। আইন সংশোধনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই কমিশনার স্পষ্ট করে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যমান আইনের কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এর ফলে নির্ধারিত সময়ে ভোট গ্রহণে কোনো ধরনের আইনি বা কার্যগত জটিলতা তৈরি হবে না।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+