হোম / জাতীয় / ঢাকার দুই প্রান্ত যুক্ত করতে নতুন মেট্রোরেল চ...
জাতীয়

ঢাকার দুই প্রান্ত যুক্ত করতে নতুন মেট্রোরেল চালুর উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৫২ পূর্বাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
আগামী ১৬ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিতব্য চলতি অর্থবছরের (২০২৬-২৭) তৃতীয় একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হবে।

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫: সাউদার্ন রুট’ প্রকল্পের অনুমোদন নিতে যাচ্ছে সরকার।

আগামী ১৬ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিতব্য চলতি অর্থবছরের (২০২৬-২৭) তৃতীয় একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে এই মেট্রোরেল করিডোর। এটি চালু হলে এমআরটি লাইন-৫ (নর্দার্ন) এবং এমআরটি লাইন-১-এর সঙ্গে সরাসরি ইন্টারচেঞ্জ সুবিধা পাওয়া যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। মোট ব্যয়ের বড় একটি অংশ অর্থাৎ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এডিবি ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তে ঋণ হিসেবে আসবে এবং বাকি ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে।

প্রকল্পটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানান, এই লাইনটি চালু হলে ঢাকার দুই প্রান্তের যাতায়াত আরও সহজ ও দ্রুতগতির হবে এবং রাজধানীর যানজট উল্লেখযোগ্য হারে কমবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+