হোম / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর...
জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৬ পূর্বাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৩২ জন রোগী। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই চারজন রয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত এক দিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৪ জন, চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৫০ জন, বরিশালে ১৩১ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৪ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন। তবে সব মিলিয়ে এ বছর নিশ্চিত হামে ১০০ জন এবং এর উপসর্গ নিয়ে ৯৩০ জনসহ মোট ১ হাজার ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+