পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থব্যবসায়ী ক্যামেরন ও’রেইলির সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মে মাসে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। জেমিমার ভাই বেন গোল্ডস্মিতের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেন। চলচ্চিত্র প্রযোজনা নিয়ে কাজ করার সুবাদেই ক্যামেরনের সঙ্গে জেমিমার পরিচয় হয় বলে ধারণা করা হয়। উল্লেখ্য, ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেছিলেন জেমিমা এবং প্রায় এক দশক দাম্পত্য জীবন কাটানোর পর তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে কাসিম ও সুলায়মান নামের দুই সন্তান রয়েছে। কারাবন্দী সাবেক স্বামীর মুক্তির দাবিতে জেমিমা দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছেন।

আপনার মতামত দিন