হোম / জাতীয় / রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম সিলেট সফরে যাচ্ছেন...
জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৪৭ পূর্বাহ্ন
৪২ বার পঠিত
ফন্ট:
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি নির্ধারিত কর্মসূচিতে নেওয়া হয়েছে কঠোর ও ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সফরের বিভিন্ন ভেন্যু সরেজমিনে পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও মাজার এলাকায় সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা এবং সংস্কারকাজ জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+