হোম / আইন-আদালত / রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এমপি আরজু আটক
আইন-আদালত

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এমপি আরজু আটক

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৪ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাঁকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। এ ছাড়া তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় বর্তমানে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

৬৯বছর বয়সী খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+