আগামী বুধবার (৫ আগস্ট) 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনা সভা আয়োজনের কথা বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির সিদ্ধান্ত অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন