হোম / জাতীয় / সাংবাদিকের কার্ড বাতিল ও সরকারি দপ্তরে 'স্যার...
জাতীয়

সাংবাদিকের কার্ড বাতিল ও সরকারি দপ্তরে 'স্যার' সম্বোধন প্রসঙ্গে যা জানালেন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১০ পূর্বাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

সরকারকে প্রশ্ন করার কারণে ওই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে কি না—এমন ধারণার বিষয়ে উপদেষ্টা বলেন, সাংবাদিকরা প্রতিদিন সরকারকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রেও সরকারের সর্বোচ্চ সহনশীলতা রয়েছে। তাই কেবল প্রশ্ন করার কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন না। তবে সুনির্দিষ্টভাবে কার্ড বাতিলের কারণটি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

সরকারি সেবায় 'স্যার' বলা প্রসঙ্গে
সরকারি সেবা নিতে গিয়ে ‘স্যার’ না বললে কর্মকর্তাদের অসন্তুষ্ট হওয়ার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, কাউকে স্বেচ্ছায় ‘স্যার’ বলায় কোনো সমস্যা নেই, তবে এটিকে সেবা পাওয়ার শর্তে পরিণত করা অত্যন্ত ভয়ংকর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। তবে শুধু নির্দেশনা দিয়ে মানসিকতা পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি ধীরে ধীরে মানসিকতা পরিবর্তনের আশা প্রকাশ করেন।

সড়ক নিরাপত্তা ও বাইকারদের বিষয়ে সতর্কবার্তা
সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশার মালিকানা পুলিশ কর্মকর্তাদের হাতে থাকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের ‘সুইপিং স্টেটমেন্ট’ দেওয়া ঠিক নয়। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন করলে সরকার তাকে সবসময় উৎসাহিত করবে। বাইকারদের কাগজপত্র যাচাই প্রসঙ্গে তিনি বলেন, শুধু বাইক নয়, বরং রাস্তায় চলাচলকারী সব ধরনের যানবাহনের কাগজপত্রই যাচাই করা উচিত। এ সময় বাইকারদের সড়ক দুর্ঘটনা নিয়ে সতর্ক করে তিনি বলেন, দেশে বাইকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইকারদের মৃত্যুর হারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই সবাইকে সতর্কতার সঙ্গে পথচলার পরামর্শ দেন তিনি।

ফরেক্স ট্রেডিং ও মালয়েশিয়ার কর্মী প্রেরণ
ফরেক্স কারেন্সি ট্রেডিংয়ের নীতিমালা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ মুহূর্তে খুব দ্রুত কোনো নীতিমালা করার পরিকল্পনা না থাকলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং বাস্তবতা বিবেচনা করে এটিকে নীতিমালার মধ্যে আনার প্রয়োজনীয়তা রয়েছে। তবে ফরেক্স ট্রেডিং ও ক্রিপ্টোকারেন্সিকে এক না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সি রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাকে পাশ কাটানোর জন্য তৈরি হওয়ায় এর বিষয়টি সম্পূর্ণ আলাদা।

এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী বিনামূল্যে যাওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, মন্ত্রণালয় থেকে প্রদত্ত ব্রিফিংয়ের কাগজেই এই সঠিক তথ্যটি ছিল। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দুই লাখ ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে কিছু আপত্তি জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+