হোম / আইন-আদালত / আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান রা...
আইন-আদালত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান রাজনৈতিক প্রভাবে নয়: দুদক সচিব

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:২১ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, দুদক একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং কোনো ব্যক্তি বা মহলের প্রভাবে নয়, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনো ‘টার্গেট’ বা উদ্দেশ্যপ্রণোদিত কি না—এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, কমিশনে দীর্ঘদিন ধরে অনেক অভিযোগ পেন্ডিং ছিল। বর্তমানে তালিকা অনুযায়ী সেই কাজগুলোই নিয়মতান্ত্রিকভাবে নিষ্পত্তি করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছি না। সামনে আপনারা দেখতে পাবেন, সঠিক সময়ে সব বিষয় আপনাদের সামনে প্রকাশ করা হবে।”

অন্য কোনো সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নে সাইদুর রহমান খান জানান, সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকলে আইন অনুযায়ী প্রত্যেকেই তদন্তের আওতায় আসবেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+