দেশে ডেঙ্গুর প্রকোপ ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩জন ডেঙ্গুরোগী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩৮৩জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫জন, বরিশাল বিভাগে ১৫৯জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭১জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩২জন, রাজশাহী বিভাগে ১৩৭জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৬৫জন এবং সিলেট বিভাগে ৯জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই পরিসংখ্যানের মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। পাশাপাশি, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৫৫হাজার ১৬৩জনে।

আপনার মতামত দিন