হোম / বিশ্ব / মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে বিশেষ...
বিশ্ব

মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৪৭ পূর্বাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা সংশোধন করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা সংশোধন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নতুন বার্তায় সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতার স্তর কমিয়ে ৩য় পর্যায় বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ নির্ধারণ করা হয়েছে।

বুধবার প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কড়া আইনের কারণে মার্কিন স্বার্থ ও নাগরিকদের জন্য দেশটিতে ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে সৌদি আরবের কিছু নির্দিষ্ট এলাকায় এই ঝুঁকির মাত্রা আরও বেশি।

অন্যদিকে, প্রতিবেশী দেশ ইয়েমেন ভ্রমণের ক্ষেত্রে আগের মতো চতুর্থ পর্যায়ের সর্বোচ্চ বিধিনিষেধ বা ‘ভ্রমণ করবেন না’ সংক্রান্ত নির্দেশনা বহাল রেখেছে মার্কিন প্রশাসন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+