দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন রোগী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট ১৭১ জনের প্রাণহানি হলো। এছাড়া মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬ হাজার ৯১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার সামনে বাংলাদেশের মেয়েরা
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩৯৪ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন