হোম / জাতীয় / মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদ...
জাতীয়

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ন
৫৩ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মক্কা আল-মুকাররমাহসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতা ও মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় সৌদি আরব ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালোভাবে উল্লেখ করেছে যে, যেকোনো মূল্যে বিশ্ব মুসলিমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা পূর্ণমাত্রায় নিশ্চিত এবং সমুন্নত রাখতে হবে।

 

 

মাতৃভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+