হোম / জাতীয় / ক্যানসার হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ৭শ’ ক...
জাতীয়

ক্যানসার হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ৭শ’ করল সরকার

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০৮ পূর্বাহ্ন
৩৯ বার পঠিত
ফন্ট:
ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০-তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বিশেষায়িত এই হাসপাতালে নতুন করে আরও ২০০ শয্যা যুক্ত হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর আনুষ্ঠানিক অনুমোদনের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির প্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালনের শর্ত সাপেক্ষে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও যাবতীয় সরকারি নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: জিয়াউল আহসানের নির্দেশে ৪ জনকে হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য মেজর সাব্বিরের

উল্লেখ্য, দেশে ক্যানসার রোগীদের চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আস্থার বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। শয্যা সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্তে সাধারণ ক্যানসার রোগীরা আরও সহজে ও বেশি পরিমাণে চিকিৎসাসেবার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

 

মাতৃভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+