হোম / খেলাধুলা / বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: দুই ফ্র্যাঞ্চাইজি...
খেলাধুলা

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: দুই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:২২ পূর্বাহ্ন
১১৩ বার পঠিত
ফন্ট:
সাময়িকভাবে নিষেধাজ্ঞা পাওয়া দুই কর্মকর্তা হলেন—চট্টগ্রাম রয়্যালসের মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক টিম অফিসিয়াল (অপারেশন ম্যানেজার) মো. আমিন খান।

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত থাকলেও থামেনি ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের তদন্ত। এরই ধারাবাহিকতায় বিপিএলের দ্বাদশ আসরের দল চট্টগ্রাম রয়্যালসের মালিক এবং একাদশ ও দ্বাদশ আসরের এক কর্মকর্তার বিরুদ্ধে ফিক্সিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাময়িকভাবে নিষেধাজ্ঞা পাওয়া দুই কর্মকর্তা হলেন—চট্টগ্রাম রয়্যালসের মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক টিম অফিসিয়াল (অপারেশন ম্যানেজার) মো. আমিন খান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে কেন্দ্র করে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানো, দুর্নীতির তথ্য গোপন করা, দুর্নীতিবিরোধী তদন্তে অসহযোগিতা করা এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি বা বিলম্ব ঘটানোর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় পরিবর্তনের একাদশ ঘোষণা পিটার বাটলারের

আইসিসির যে ধারাগুলো ভঙ্গ করা হয়েছে:

মো. আব্দুল কাইয়ুম রাশেদ: আইসিসির ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন। এর মধ্যে রয়েছে অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়টি দুর্নীতি দমন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে না জানানো এবং তদন্তের কাজে সহযোগিতা না করা।

মো. আমিন খান: তার বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব ধারার আওতায় রয়েছে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা এবং প্রমাণাদি ধ্বংস বা তদন্তকাজে বাধা দেওয়া।

নিয়ম অনুযায়ী, আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য অভিযুক্ত এই দুই কর্মকর্তাকে আগামী ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

 

 

মাতৃভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+