হোম / জাতীয় / আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকে...
জাতীয়

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩৬ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগের গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে দুদক।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে চলমান এই তদন্ত চলাকালে তিনি দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজকের পত্রিকার এক প্রতিবেদনে দুদকের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

দুদকের ওই কর্মকর্তা জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্তকাজ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার আগেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডারবাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

বিশেষ করে, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগের গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তবে কমিশন জানিয়েছে, বিষয়গুলো বর্তমানে প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে রয়েছে এবং প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

 

মাতৃভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+