হোম / জাতীয় / হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর, সময় বাড়ান...
জাতীয়

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর, সময় বাড়ানোর সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬জন নিবন্ধিত হয়েছেন। ফলে কোটার বিশাল একটি অংশ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ হজ নিবন্ধনের নির্ধারিত শেষ সময়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের পর নিবন্ধনের সময় বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে একটি বিশেষ সার্কুলার জারি করা হয়েছে। এতে হজে গমনেচ্ছু ব্যক্তি, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোকে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: পুলিশে বড় রদবদল: অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ে বদলি ও পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজের নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছিল এবং তা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবকে জানানোর পর নির্ধারিত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানো হবে। পাশাপাশি হজযাত্রীদের মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ সংগ্রহ, টিকা প্রদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মতো অন্যান্য কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়মের অধীনে হজ গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। চলতি বছর বাংলাদেশের জন্য কোটা ৭ হাজার ৫০০জন হলেও নিবন্ধনের ধীরগতির কারণে এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার ৭৫৯ জনের নিবন্ধন বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি প্রার্থীরা নিবন্ধন না করলে কোটা পূরণে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে।

 

 

মাতৃভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+