হোম / বিশ্ব / সুইজারল্যান্ডে ছোট বিমান বিধ্বস্ত, তিন আরোহী...
বিশ্ব

সুইজারল্যান্ডে ছোট বিমান বিধ্বস্ত, তিন আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩৯ পূর্বাহ্ন
১১১ বার পঠিত
ফন্ট:
সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ভ্যালেস ক্যান্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বিকেলে এক ইঞ্জিনের ‘সার্কাস এসআর২২টি’ মডেলের হালকা বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরবর্তীতে উড্ডয়নরত অবস্থায় বিমানটি ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার নিকটবর্তী একটি দুর্গম পাহাড়ের ঢালে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তকরণের জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার ও বিশেষজ্ঞ উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা তিন আরোহীরই মৃতদেহ উদ্ধার করেন।

হালকা ঘরানার এই বিমানটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে আছড়ে পড়ল, তা উদঘাটনে এরই মধ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।

 

 

মাতৃভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+