হোম / জাতীয় / উপনির্বাচনেও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচ...
জাতীয়

উপনির্বাচনেও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
জাতীয় নির্বাচনের মতোই আসন্ন উপনির্বাচনগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় নির্বাচনের মতোই আসন্ন উপনির্বাচনগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হচ্ছে। এছাড়া আগামী বছরের ৬ জুনের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের পূর্বঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের আদলেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে উপস্থিত সবাই আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে একমত পোষণ করেছেন। এর আগে আমরা যে সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছিলাম, বর্তমান আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।’

নির্বাচনের সময়সূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই পবিত্র রমজান মাস এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলো শুরু হবে। এই অত্যন্ত ব্যস্ত ও আঁটসাঁট সময়ের মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।

নির্বাচন কমিশনার আরও জানান, আজকের আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সুপারিশগুলো নিয়ে পরবর্তী কমিশন সভায় বিস্তারিত আলোচনার পর নির্বাচনের চূড়ান্ত তারিখ ও কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

 

 

মাতৃভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+