হোম / বিশ্ব / মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, প...
বিশ্ব

মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৪৭ পূর্বাহ্ন
৯৩ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট ইজেকশনের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় টেক্সাস ইউনিট দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিমানটি মাটিতে ভেঙে পড়লেও স্থানীয়ভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিমানটির এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে খুব দ্রুতই একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে মার্কিন বিমানবাহিনী।

উল্লেখ্য, এয়ার ন্যাশনাল গার্ড হলো মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ রিজার্ভ শাখা, যাদের প্রধান দায়িত্ব মার্কিন অভ্যন্তরীণ আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করা।

এদিকে, দুর্ঘটনার পর মিশিগানের সিনেটর গ্রে পিটার্স জানিয়েছেন যে, তারা পুরো বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার কারণ ও অন্যান্য তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+