হোম / জাতীয় / ক্রসফায়ারের নামে আওয়ামী লীগ সরকার সাড়ে চার...
জাতীয়

ক্রসফায়ারের নামে আওয়ামী লীগ সরকার সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৫ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে

আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে এবং জুলাই-আগস্টের ২০ দিনে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এতসব সত্ত্বেও দলটির কোনো অনুতাপ নেই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি একটি মধ্যমপন্থার রাজনৈতিক দল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের গড়া এই দল ধর্মহীনতা ও ধর্মব্যবসা দুটোর বিরুদ্ধেই কথা বলে। এ সময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আদালতে দাঁড়ানোর পর কারো ধর্মীয় পরিচয় থাকে না, সবাই কেবল কালো কোটপরা আইনজীবী। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত জাতীয় পরামর্শসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জানান, অনলাইন জুয়া ও অবৈধ কর্মকাণ্ড আইনি কাঠামোর আওতায় আনতে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। মানব পাচার ও মাদক অপরাধ মোকাবিলায় বিভিন্ন আইন সংশোধন ও যুগোপযোগী করা হয়েছে বলেও জানান তিনি।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+