হোম / বিশ্ব / প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত জ্য...
বিশ্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত জ্যাকসন হাইটস, ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৩২ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার এই আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের অলিগলি ইতোমধ্যে শুভেচ্ছা সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে এসব ব্যানার প্রদর্শিত হচ্ছে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজসহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনপথের বিভিন্ন স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত বড় বড় ব্যানার পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদসহ যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মী এসব পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন।

তবে এই ব্যাপক প্রচারণার মাঝেও দলের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বিএনপির দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকা কিছু ব্যক্তিকেও নিজেদের ছবিসহ ব্যানার টাঙাতে দেখে দলের কিছু নেতাকর্মী এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাত্র ৯৬ঘণ্টার এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মাত্র ২২জন প্রতিনিধি। আগামী ২৪সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি তার গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এছাড়া নিউইয়র্ক অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত নেই, তবে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাদের কুশলবিনিময় হতে পারে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর এই সফরের আনুষঙ্গিক কর্মসূচি চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে যুবদল নেতা আবু সাইদ আহমেদ তার ফেসবুক অ্যাকাউন্টে ব্যানার টাঙানোর কিছু ছবি শেয়ার করে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জমকালো সংবর্ধনা জানানোর প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+