সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন–ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে অভিহিত করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, নতুন এই বেতনকাঠামোতে গত ১জুলাই থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তাদের বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ হারে ভাতা পাবেন। পাশাপাশি, ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ হারে। এই বাড়তি অর্থ গত ৩০জুন আহরিত বা প্রাপ্য মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

আপনার মতামত দিন