দেশজুড়ে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর বিভিন্ন উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত ও হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতামূলক পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।

আপনার মতামত দিন