হোম / শিক্ষা / নতুন পে-স্কেল কার্যকর: বাতিল হলো প্রাথমিক শিক...
শিক্ষা

নতুন পে-স্কেল কার্যকর: বাতিল হলো প্রাথমিক শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা

ডেস্ক রিপোর্ট
১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতনস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতনস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই নতুন কাঠামোগত পরিবর্তনের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিন ধরে পেয়ে আসা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে।   

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) জারিকৃত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এই নির্দেশনা দেওয়া হয়, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল কার্যকরের তারিখ পর্যন্ত শিক্ষকদের যে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, তা নতুন স্কেলের প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে। তবে ১জুলাই তারিখে যারা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন, তারা ছুটি শেষ না হওয়া পর্যন্ত পূর্বের নিয়মেই বিশেষ সুবিধা বহাল রাখবেন।   

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।

এদিকে প্রাথমিক শিক্ষার পরিধি আরও সুদৃঢ় করতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন নতুন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগদান করার কথা রয়েছে। নতুন বেতনকাঠামো ও বিশেষ সুবিধা বাতিলের এই বিষয়টি নিয়ে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।   

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+