হোম / জাতীয় / আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবে...
জাতীয়

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৩৬ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরবিষয়ক ব্রিফিংকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই তথ্য নিশ্চিত করেছেন।

ঐতিহাসিক এই ভাষণের মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯৩ সালের ১ অক্টোবর তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দিয়েছিলেন।

দীর্ঘ তিন দশক পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একই আন্তর্জাতিক মঞ্চে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+