হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্...
জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ন
৪৪ বার পঠিত
ফন্ট:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের রবিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮৪ জনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন মোট ৬১ হাজার ৯৭২ জন রোগী।

বিভাগভিত্তিক নতুন আক্রান্তের পরিসংখ্যান:
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ঢাকা ও খুলনা বিভাগে। বিভাগভিত্তিক হিসাব নিচে দেওয়া হলো:

ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৩৮৩ জন

খুলনা বিভাগ: ২৯০ জন

চট্টগ্রাম বিভাগ: ১৬৫ জন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৭১ জন

বরিশাল বিভাগ: ১৫৯ জন

রাজশাহী বিভাগ: ১৩৭ জন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৩২ জন

ময়মনসিংহ বিভাগ: ৮২ জন

রংপুর বিভাগ: ৬৫ জন

সিলেট বিভাগ: ৯ জন

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+