হোম / জাতীয় / শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা...
জাতীয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
০৪ আগস্ট, ২০২৬ | ০২:৩১ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট বা অন্য যেকোনো সময় বিদেশ থেকে বক্তব্য দিলে এবং তা প্রচার করা হলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। এবার আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায় বা নির্দেশনা বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব।"

তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে তাঁর যাবতীয় আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালত যে রায় দেবেন, সরকার তা মেনে চলবে। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যকে ‘আস্ফালন’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, "বাস্তবে এমনটি করার সক্ষমতা তাঁর নেই।"

আন্তর্জাতিক কূটনীতি নিয়ে কথা বলতে গিয়ে ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এতে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।

অন্যদিকে, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো উদ্যোগ নেই বলে জানান তিনি। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন এবং আইন অনুযায়ী সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+