হোম / জাতীয় / জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাড়ল বাসের...
জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাড়ল বাসের ভাড়া

ডেস্ক রিপোর্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩৫ পূর্বাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাতে সরকারের পক্ষ থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ বিভিন্ন শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরবর্তীতে সেই প্রস্তাব অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

মাতুভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+