হোম / শিক্ষা / বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, বহিরাগত প্রব...
শিক্ষা

বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বেরোবি প্রতিনিধি
০৪ আগস্ট, ২০২৬ | ০২:৪৩ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের আবেদনের প্রেক্ষিতে তাজহাট থানা পুলিশ এই ১৪৪ ধারা জারি করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ৩ আগস্ট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন এবং আরও অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার জের ধরে আজ ৪ আগস্ট ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বান জানায়। একই সময়ে দুই পক্ষের কর্মসূচিতে ক্যাম্পাসে বড় ধরনের সংঘাত ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কা দেখা দেয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাজহাট থানা কর্তৃপক্ষকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির অনুরোধ জানায়। প্রক্টরের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, "ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।"

এর আগে মঙ্গলবার সকালেই প্রক্টর অফিস থেকে জারি করা এক নির্দেশনায় ক্যাম্পাসে যেকোনো ধরনের বহিরাগত, দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে একাডেমিক কার্যক্রম বা ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব
বেরোবি প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+