হোম / জাতীয় / নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছে...
জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

ডেস্ক রিপোর্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৮ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত সরকার।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সম্মতিপত্র হস্তান্তর করা হয়।  

১৯৯৫ ব্যাচের বৈদেশিক ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। এর আগে রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

এর আগে ভারতের পক্ষ থেকে এই সম্মতিপত্র প্রদানে কিছুটা বিলম্ব হওয়ায় দুই দেশের কূটনৈতিক মহলে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছিল। চলতি বছরের শুরুতে দায়িত্ব নেওয়া নতুন সরকারের পর উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও মেরামতের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তির কারণ হয়ে আছে।  

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার বর্তমান সম্পর্কের বরফ গলানো এবং পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে দুই দেশের শীর্ষ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে ও সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর আয়োজনে তাকে বিশেষ উদ্যোগী হতে হবে।  

 

 

মাতুভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+