চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে ফল প্রস্তুতির কাজ জোরেশোরে চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হলেও ওই অঞ্চলের খাতা মূল্যায়নে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের লিখিত পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। সাধারণ বোর্ডগুলোর ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের ব্যবহারিক পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে সম্পন্ন হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন